প্রবাস

ব্রিটেনের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশী বংশোদ্ভুত নতুন মুখের ছড়াছড়ি

প্রকাশ: ০৪ মে ২০২৬ ২২:৫৮

নির্বাচনে লড়ছেন কমিউনিটির পরিচিত মুখ স্মৃতি আজাদ, সাঈদা পাশা, মিজবা, কামরুনসহ অনেকে

আগামী ৭ মে আসন্ন ব্রিটেনের স্থানীয় নির্বাচনকে ঘিরে লন্ডনে চলছে প্রার্থীদের শেষ মুহুর্তের প্রচারনা। বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটের হোয়াইট চ্যাপল ওয়ার্ড, আইল ওফ ডগসের ব্ল্যাকওয়াল ও কিউবিট টাইন, বেথনাল গ্রীন সহ, রেডব্রীজ, বার্কিং ও ডাগেনহ্যাম বারার বিভিন্ন ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়ে লড়াই করছেন উল্লেখযোগ্য সংখ্যক ব্রিটিশ বাংলাদেশী রাজনীতিবিদগন যাদের অনেকেই নতুন মুখ। 

লন্ডনের বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, স্মৃতি আজাদ, নির্বাচন করছেন সরকার দলীয় লেবার দলের পক্ষে ব্ল্যাকওয়াল ও কিউবিট টাউন থেকে কাউন্সিলর পদে লড়াই করে এলাকায় সাড়া জাগিয়েছেন।  ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটি সহ, দেশীয় ও আন্তর্জাতিক নানান অংগনে স্মৃতি আজাদের রয়েছে দীর্ঘ ৩০ বছর সেবা প্রদানের ইতিহাস। মেয়র হিসাবে লেবার দলের পক্ষে টাওয়ার হ্যামলেটে লড়ছেন, সিরাজুল ইসলাম। 

 এ ছাড়াও ক্ষমতাসীন  লেবার দল থেকে হোয়াইট চ্যাপেল ওয়ার্ডে নির্বাচন করছেন, কমিউনিটির পরিচিত মুখ, যিনি দীর্ঘদিন সমাজের বিভিন্ন সেক্টরে কাজ করছেন, জনাবা কামরুন নেহার শাহজাহান। রেডব্রীজের বার্কিংসাইড এলাকা থেকে লেবার থেকে কাউন্সিলর হিসাবে মনোনয়ন পেয়ে লড়াই করছেন সাঈদা পাশা, ব্রীজ ওয়ার্ড থেকে লেবার দলের মনোনয়ন পেয়েছেন মিজবা আহমেদ। 

ব্রিটেনের প্রধান বিরোধীদল কনজারভেটিভ দলের পক্ষ থেকে বার্কিং বারার কাউন্সিলর হিসাবে উঠে এসেছে নতুন মুখ, মঞ্জুর আহমেদ। 

ইনডিপেনডেন্ট দলের পক্ষ থেকে  দলের মনোনয়ন পেয়ে প্রথমবারের মত কাউন্সিলর হিসাবে লড়াই করছেন, আইনজীবি ফারজানা আফরোজা। 

গ্রীন পার্টির পক্ষে মাইল এন্ড থেকে কাউন্সিলর হিসাবে নির্বাচনে লড়াই করবেন, আমিন রহমান। 

বাংলাদেশের সীমানা পেড়িয়ে বিদেশের মাটিতেও শক্তভাবে নিজেদের নেত্রীত্ব ও কাজের মাধ্যমে ব্রিটেন ও বাংলাদেশের  জন্য সুনাম বয়ে আনবেন এই নতুন মুখ, সেই প্রত্যাশা। 

প্রবাস থেকে আরো পড়ুন