প্রবাস

লন্ডনে কবি শাহ ফারুকের ‘যোদ্ধা’ কবিতার প্রচারণা অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ০৪:২২

বক্তব্য রাখছেন প্রধান অতিথি সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

প্রবাসী লেখক, গবেষক ও রাজনীতিবিদ এডভোকেট শাহ ফারুক আহমদের লেখা কবিতা ‘যোদ্ধা’–এর প্রচারণা অনুষ্ঠান সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইস্ট লন্ডনের একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বর্তমান ক্রান্তিকালকে প্রেক্ষাপট করে রচিত কবিতাটি ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে কবিতা ‘যোদ্ধা’ আবৃত্তি করেন কবি মরিয়ম লিপি এবং কবিতার ভিডিও প্রযোজনা করেন আলীমুজ্জামান। ভিডিও প্রদর্শনের মাধ্যমে কবিতার বার্তা ও ভাবনা উপস্থিত দর্শকদের সামনে উপস্থাপন করা হয়।

বিশিষ্ট কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ জনাব হরমুজ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান।

অনুষ্ঠানে এডভোকেট শাহ ফারুক আহমদের আরও দুটি কবিতা আবৃত্তি করেন মুজিবুল হক মনি ও মোস্তফা কামাল মিলন।

‘যোদ্ধা’ কবিতার ওপর আলোচনায় অংশ নেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, এম সি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি খসরুজ্জামান খসরু, শাহ মনির আহমদ, তারিফ আহমদ, ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, কিটন সিকদার, সমিরুন চৌধুরী, মোবারক আলী, আ ফ ম কামাল, বাবুল হোসেন, মিজান রহমান, গোলাম রাসুল খান, ছাদেক কোরাইশী, জলিল চৌধুরী ও মস্তাব মিয়া প্রমুখ। 

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  আলীমুজ্জামান।

বক্তারা বলেন, কবিতা ‘যোদ্ধা’ কেবল একটি সাহিত্যকর্ম নয়, এটি একটি রাজনৈতিক ও ঐতিহাসিক চেতনার বহিঃপ্রকাশ। স্বাধীনতার ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত লাল-সবুজের পতাকা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার কবিতাটির মূল শক্তি।

তারা আরও বলেন, স্বাধীনতার পরাজিত শক্তির বিরুদ্ধে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক লড়াই অব্যাহত রাখা জরুরি। সেই প্রেক্ষাপটে শাহ ফারুক আহমদ একজন ‘কলমযোদ্ধা’ হিসেবে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরছেন এবং স্বাধীনতার পক্ষে জনমত জাগ্রত করতে ভূমিকা রাখছেন।

অনুষ্ঠানের  আয়োজকরা জানান, প্রবাসে বসেও বাংলাদেশের জাতীয় ইতিহাস, সংগ্রাম ও মূল্যবোধকে তুলে ধরার এ উদ্যোগ অব্যাহত থাকবে।

বায়ান্ননিউজ২৪/চৈতী

প্রবাস থেকে আরো পড়ুন