প্রবাস

লন্ডন বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২৬ ০২:১৩

নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ

লন্ডন বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। আগামী দুই বছর ২০২৬ থেকে ২০২৭ মেয়াদে ১৫ সদস্যের এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন সভাপতি তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন ও কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান।

গত মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে প্রেসক্লাব কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। সেশনটি সঞ্চালনা করেন বিদায়ী জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ। তিনি দুই মেয়াদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শেষে নতুন কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যুক্ত হন। বিদায়ী কমিটির সভাপতি মুহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ ও ট্রেজারার সালেহ আহমদ দায়িত্ব বুঝিয়ে দেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় নবীন ও বিদায়ী সদস্যরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল আহমদ, নবাব উদ্দিন, মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক মিছবাহ জামাল এবং আজীবন সদস্য ওহিদ উদ্দিন।

নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা হলেন প্রেসিডেন্ট তারেক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন, এসিস্টেন্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, ট্রেজারার মোঃ আব্দুল হান্নান, এসিস্টেন্ট ট্রেজারার এখলাছুর রহমার পাক্কু, অর্গানাইজিং ও ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহীন, মিডিয়া ও আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ এবং ইভেন্ট ও ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মু. সরওয়ার হোসেন, সাহিদুর রহমান সুহেল, লোকমান হোসাইন কাজী, মোঃ এনামুল হক চৌধুরী ও ফারজানা আক্তার চৌধুরী।

বিদায়ী কমিটির সদস্যরা হলেন প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, ভাইস প্রেসিডেন্ট সাঈম চৌধুরী, এসিস্টেন্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, ট্রেজারার সালেহ আহমদ, এসিস্টেন্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য জাকির হোসাইন কয়েস, পলি রহমান ও আনোয়ার শাহজাহান।

নবনির্বাচিত সভাপতি তারেক চৌধুরী ক্লাবকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে সবার সহযোগিতা কামনা করেন। জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন বলেন, নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত এই কমিটি সদস্যবান্ধব ও কার্যকর প্রেস ক্লাব গড়ে তুলতে কাজ করবে। বিদায়ী সভাপতি মুহাম্মদ জুবায়ের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সব সময় পাশে থাকার অঙ্গীকার করেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ দলগতভাবে কাজ করে ক্লাবকে আরও সক্রিয় করার প্রত্যয় ব্যক্ত করেন।

বায়ান্ননিউজ২৪/আবির

প্রবাস থেকে আরো পড়ুন