বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ব্রিটেনে গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইউকে বাংলা প্রেসক্লাব।
এক শোকবার্তায় ইউকে বাংলা প্রেসক্লাব শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন এবং বিএনপির নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানায়। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে সভাপতি রেজা আহমেদ ফয়সল চৌধুরী, সাধারণ সম্পাদক আরিফ মাহফুজ এবং ট্রেজারার মাহবুবুল কারীম সুয়েদের পক্ষ থেকে এই শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।
শোকবার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশ ও জাতি একজন গুরুত্বপূর্ণ অভিভাবককে হারাল। তিনি ছিলেন একজন রাজনৈতিক অভিভাবক, যিনি দীর্ঘ সময় দেশের নেতৃত্বে থেকে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে জাতীয় জীবনে একটি অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।
এতে আরও বলা হয়, দেশে গণতন্ত্রের লড়াইয়ে বেগম খালেদা জিয়ার সংগ্রাম, ত্যাগ এবং রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা বাংলাদেশসহ বিশ্ববাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বায়ান্ননিউজ২৪/আবির
প্রবাস থেকে আরো পড়ুন