প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ ০২:৫২
বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খালিদ মাহমুদ চৌধুরী
লন্ডন ডেস্ক:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ফরমায়েশী ও সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্যের ব্রাডফোর্ড আওয়ামী লীগ।
গতকাল সোমবার ব্রাডফোর্ডের একটি অডিটোরিয়ামে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে নগর আওয়ামী লীগ । আওয়ামী লীগ নেতা শওকত আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সভায় আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটির সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, সাবেক এমপি হাবিবুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন এবং সেক্রেটারি সাজিদুর রহমান ফারুক প্রমুখ।

বক্তারা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেওয়া রায়কে প্রতিহিংসামূলক উল্লেখ করে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন। তারা ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু হিসেবে অভিহিত করে এই সরকারকে দ্রুত বিতাড়িত করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, অন্যায় রায় ও প্রতিহিংসার বিরুদ্ধে প্রবাসী আওয়ামী লীগসহ সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বায়ান্ননিউজ২৪/এডিটর ইন চীফ
প্রবাস থেকে আরো পড়ুন