প্রচ্ছদ

শেখ হাসিনার কথিত রায়কে সামনে রেখে উত্তপ্ত বাংলাদেশ, ঢাকায় বোমা বিস্ফোরণ

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫ ২১:৩৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রয়টার্সের প্রতিবেদন:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগে চরম উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশজুড়ে। আগামী সোমবার রায় ঘোষণার কথা থাকলেও তার আগেই রাজধানী ঢাকার পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে।

বৃহস্পতিবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ককটেল বিস্ফোরিত হয়। হতাহতের কোনো ঘটনা না ঘটলেও এ ঘটনায় রাজধানীতে নিরাপত্তা উদ্বেগ আরও বাড়ে। এর আগে কয়েকদিন ধরে চলমান সহিংসতায় ইতোমধ্যেই শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রয়টার্স জানায়, ৭৮ বছর বয়সী শেখ হাসিনা অনুপস্থিতিতে বিচারাধীন। তাকে ২০২৪ সালের মধ্যভাগে ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ড ও দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের আগস্টে তিনি ভারতে আশ্রয় নেন।

ঢাকায় বিস্ফোরণ ও নাশকতার ঢল

রায় ঘোষণার আগের দিনগুলোতে রাজধানীতে নাশকতা ব্যাপক বেড়ে গেছে। গত ১২ নভেম্বর একদিনেই ৩২টি ককটেল বিস্ফোরণের ঘটনা নথিভুক্ত হয়। রাজধানীসহ বিভিন্ন জেলায় বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয়।

শেখ হাসিনার দল আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ—তারা নাশকতা, বিস্ফোরণ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত।

এ ছাড়া গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা হয়েছে—যা পরিচালিত হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে। ঢাকার রেলস্টেশনে একটি ট্রেনের বগিতেও আগুন দেওয়া হয়।

রাজধানীতে কড়া নিরাপত্তা

ঢাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪০০ এর বেশি সদস্য মোতায়েন শহরজুড়ে চেকপোস্ট বৃদ্ধি জনসমাবেশ সীমিত গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

রয়টার্সের ঢাকা ব্যুরো জানায়, উত্তেজনা বাড়তেই কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

সূত্র: রয়টার্স ।

প্রচ্ছদ থেকে আরো পড়ুন