বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সোমবার (২৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের মতে, যুক্তরাষ্ট্র সরকারের প্রধান দায়িত্ব করদাতাদের স্বার্থ রক্ষা করা এবং নিশ্চিত করা যে অভিবাসীরা দেশটিতে গিয়ে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন। সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে, কিছু দেশের নাগরিকদের মধ্যে এসব সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।
এই সিদ্ধান্তের আওতায় শুধু অভিবাসী ভিসা নয়, পর্যটক, শিক্ষার্থীসহ বিভিন্ন নন ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরিও অন্তর্ভুক্ত হয়েছে বলে জানানো হয়েছে। ফলে নতুন করে ভিসা আবেদন ও প্রক্রিয়াকরণ আপাতত স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা যাচাই ও বাছাই প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পর্যালোচনার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন নীতিমালা নিশ্চিত করা হবে যাতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব পায় এবং সরকারি সুবিধার ওপর অতিরিক্ত চাপ না পড়ে।
তবে স্থগিতাদেশ কতদিন কার্যকর থাকবে বা আগে জমা দেওয়া আবেদনগুলোর কী হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মার্কিন দূতাবাস জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
প্রবাস থেকে আরো পড়ুন