ক্রীড়াঙ্গন

ভারত-ভুটানের পর এবার নেপালের লিগে বাংলাদেশের সানজিদা

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ ১৯:৩৯

ভারত ও ভুটানের পর এবার নেপালের নারী ফুটবল লিগে খেলতে গেছেন বাংলাদেশের সাফজয়ী ফুটবলার সানজিদা আক্তার। ললিতপুরের ক্লাব জাপা এফসির হয়ে খেলবেন জাতীয় দলের এই ফরোয়ার্ড। মঙ্গলবার (১৭ মার্চ) তিনি নেপালে পৌঁছেছেন।

নেপালের লিগে নিজের প্রথম অংশগ্রহণ নিয়ে আশাবাদী সানজিদা বলেন, ভালো পারফরম্যান্সের মাধ্যমে দলকে সাফল্য এনে দিতে চান তিনি। বিদেশি লিগে ধারাবাহিকভাবে খেলার অভিজ্ঞতা তার আত্মবিশ্বাস বাড়িয়েছে বলেও জানান।

এর আগে তিনি ভারতের ও ভুটানের লিগে খেলেছেন। নেপালের লিগকে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই তারকা ফুটবলার। পারিশ্রমিকের দিক থেকেও নেপালের লিগ ভুটানের তুলনায় কিছুটা বেশি বলে জানিয়েছেন তিনি।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশের নারী ফুটবলারদের চাহিদা বাড়ছে। সানজিদার এই অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রারই আরেকটি উদাহরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ক্রীড়াঙ্গন থেকে আরো পড়ুন