ক্রীড়াঙ্গন

বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ইনতিশারকে বহিষ্কার করে দেশে ফেরত

প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬ ১৬:৩১

বহিষ্কৃত ইনতিশার

থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ইনতিশার মোস্তফা চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মূলত শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে তাৎক্ষণিকভাবে বাদ দিয়েছে। তার বিরুদ্ধে টিম ডিসিপ্লিন, কোড অব কন্ডাক্ট ও পেশাদার আচরণের লঙ্ঘনের একাধিক অভিযোগ প্রমাণিত হয়েছে।

ব্যাংকক থেকে বাংলাদেশ দলের ম্যানেজার ইমরানুর রহমান জানিয়েছেন, ডিসিপ্লিন ইস্যুতে ইনতিশারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাকে ছাড়া বাংলাদেশ দল বাকি ম্যাচ খেলবে।

সাধারণত আন্তর্জাতিক টুর্নামেন্ট চলাকালীন বাংলাদেশ দল থেকে কোনও খেলোয়াড়কে বাদ দেওয়া নজিরবিহীন। ইনতিশারকে এখন দেশে ফিরে আসতে হচ্ছে।

বায়ান্ননিউজ২৪/নিউজরুম এডিটর 

ক্রীড়াঙ্গন থেকে আরো পড়ুন