রাজনীতি

সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশেই ওসমান হাদি হত্যাকাণ্ড : ডিবি

প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬ ১৭:২২

মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির সরাসরি নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ওসমান হাদি হত্যা মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার পরই এই বিষয়টি প্রকাশ করা হয়েছে।

 

ডিবি জানায়, তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্যপ্রমাণে স্পষ্টভাবে উঠে এসেছে যে, সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পেছনে পরিকল্পনা ও নির্দেশনার বিষয়টি অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

 

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডটি রাজধানীতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল।

বায়ান্ননিউজ২৪/সৈকত

রাজনীতি থেকে আরো পড়ুন