আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।ভারতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে নানা আলোচনা চললেও দল ঘোষণার মাধ্যমে প্রস্তুতির বার্তা দিলো বোর্ড।
সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশের লিগ পর্বের চারটি ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিও উঠেছে।তবে এসব জটিলতার মধ্যেই বিশ্বকাপের প্রাথমিক দল চূড়ান্ত করা হয়েছে।
ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি জাকের আলি অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনের।অন্যদিকে দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, যা নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ চমক হিসেবে দেখা হচ্ছে।
চলমান বিপিএলের প্রথম দিকের ম্যাচগুলোতে ব্যাট হাতে নজর কাড়ছেন নাজমুল হোসেন শান্ত।এছাড়া বোলিংয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন রিপন মন্ডল ও আলিস ইসলাম।নির্বাচকরা ভালো ফর্মে থাকা ক্রিকেটারদের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।
বিসিবি সূত্র জানিয়েছে, ঘোষিত প্রাথমিক স্কোয়াডে প্রয়োজন হলে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনার সুযোগ থাকবে ৩১ জানুয়ারি পর্যন্ত।এই সময়ের পর স্কোয়াডে পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে।
বাংলাদেশের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড
লিটন দাস অধিনায়ক
সাইফ হাসান সহ অধিনায়ক
তানজিদ হাসান তামিম
পারভেজ হোসেন ইমন
তাওহীদ হৃদয়
শামীম হোসেন পাটোয়ারী
নুরুল হাসান সোহান
শেখ মেহেদী হাসান
রিশাদ হোসেন
নাসুম আহমেদ
মুস্তাফিজুর রহমান
তানজিম হাসান সাকিব
তাসকিন আহমেদ
মোহাম্মদ সাইফউদ্দিন
শরিফুল ইসলাম
বিশ্বকাপের আগে স্কোয়াডের পারফরম্যান্স ও ফিটনেস পরিস্থিতি বিবেচনায় নির্বাচকদের নজর থাকবে ঘরোয়া ও বিপিএলের ম্যাচগুলোর দিকে।
বায়ান্ননিউজ২৪/আবির
ক্রীড়াঙ্গন থেকে আরো পড়ুন