ক্রীড়াঙ্গন

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ ২২:৪৮

২০২৫ সালটি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ব্যস্ত ও রোকার্ডে পূর্ণ বছর হিসেবে ইতিহাসে নাম লেখাবে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, নারী ওয়ানডে বিশ্বকাপ, এশিয়া কাপসহ বহু দ্বিপাক্ষিক সিরিজে এই বছরে দর্শক হাতছাড়া হয়নি। মাঠে যেমন দারুণ লড়াই হয়েছে, তেমনি পর্যায়ক্রমে একের পর এক বিরল রেকর্ডের জন্মও হয়েছে।

১. টানা ২০ ওয়ানডে টস হারা ভারতের রেকর্ড

২০২৫ সালে একটি বিরল রেকর্ড গড়েছে ভারতীয় ক্রিকেট দল। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল থেকে শুরু করে টানা ২০টি ওয়ানডে ম্যাচে তারা টস হেরেছে, যা মহিলা ও পুরুষ উভয় ওয়ানডেতেই সর্বোচ্চ টস হারের রেকর্ড। এর আগে নেদারল্যান্ডস টানা ১১টি ওয়ানডেতে টস হারের রেকর্ড রাখে।

২. অ্যাশেজে শতবর্ষী ঘটনা পুনরাবৃত্তি

চলমান অ্যাশেজ সিরিজেও বিরল ঘটনা ঘটেছে। ইতোমধ্যেই দুইটি টেস্ট ম্যাচই নির্ধারিত সময়ের দুই দিনের মধ্যেই সম্পন্ন হয়েছে। শেষবার এমন ঘটনা হয়েছিল ১৯১২ সালে, যেখানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ড অংশ নিয়েছিল এবং এটি ছিল ইতিহাসের প্রথম বহুজাতিক টেস্ট টুর্নামেন্ট।

৩. নারী ওয়ানডে বিশ্বকাপে তিন ম্যাচ হেরে চ্যাম্পিয়ন ভারত

২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ী হয়েছে ভারত। তবুও এই চ্যাম্পিয়নশিপে তারা মোট তিনটি ম্যাচে পরাজিত হয়েছে। ক্রিকেট বিশ্বে এটি ইতিহাসের প্রথম ঘটনা, যেখানে তিনটি হারের পরও কোনো দল বিশ্বকাপ জয় অর্জন করেছে।

৪. আইপিএলে ২২ বছরের নিচের চার তরুণ একাদশে

আইপিএলেও এসেছে ব্যতিক্রমী রেকর্ড। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের একাদশে খেলেছে ২২ বছরের নিচের চারজন খেলোয়াড় — আয়ুষ মাত্রে, শাইখ রশিদ, নূর আহমেদ ও ডেওয়াল্ড ব্রেভিস। এর আগে চেন্নাই কখনও একই ম্যাচে এত কম বয়সী খেলোয়াড় একসঙ্গে নামায়নি।

৫. আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার এক ওভারে পাঁচ উইকেট

সবচেয়ে অদ্ভুত ও বিরল রেকর্ডটি এসেছে ইন্দোনেশিয়ার অলরাউন্ডার গেদে প্রিয়ান্দানা থেকে। ২৩ ডিসেম্বর বালিতে কাম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তিনি এক ওভারে ৫ উইকেট নেন — বোলিং ফিগার ১-০-১-৫! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই রেকর্ডটি আগেও নেই।

২০২৫ সাল ক্রিকেটপ্রেমীদের জন্য ছিল রোমাঞ্চ, উত্তেজনা ও ইতিহাসের বছর। এই রেকর্ডগুলো দর্শকের মনে দীর্ঘ সময় স্থায়ী ছাপ রেখে যাবে, এবং আগামী বছরের ক্রিকেট আরও আকর্ষণীয়তার সঙ্গে শুরু হবে।

বায়ান্ননিউজ২৪/চৈতী

ক্রীড়াঙ্গন থেকে আরো পড়ুন