দুর্ঘটনা কবলিত বাস
বায়ান্ননিউজ২৪:
ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা ৩ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে রয়েছেন দুইজন নারী ও একজন পুরুষ। এ ঘটনায় দুই শিশুসহ আরও চার থেকে পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী এলাকার রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন।
বায়ান্ননিউজ২৪/আবির
বাংলাদেশ থেকে আরো পড়ুন