ফরিদপুরে বাস চাপায় নিহত ৩

প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৫ ১৫:৪৩ (মঙ্গলবার)
ফরিদপুরে বাস চাপায় নিহত ৩

বায়ান্ননিউজ২৪:

ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা ৩ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে রয়েছেন দুইজন নারী ও একজন পুরুষ। এ ঘটনায় দুই শিশুসহ আরও চার থেকে পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী এলাকার রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন।

বায়ান্ননিউজ২৪/আবির

সম্পাদক ও প্রকাশক: গোলাম রসুল খান

মোবাইল: +44 7440589342

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.