ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়।
রোববার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। একইসঙ্গে তার মন্ত্রিসভার আরও ৯ সদস্যও শপথ গ্রহণ করেন।
তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার থালাপতি বিজয়কে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে এককভাবে সর্বোচ্চ ১০৮টি আসনে জয় লাভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আরও সমর্থনের দরকার হওয়ায় কয়েকটি আঞ্চলিক ও জাতীয় দলের সঙ্গে জোট গঠন করে তার দল।
পরবর্তীতে কংগ্রেসসহ কয়েকটি রাজনৈতিক দল সমর্থন দিলে জোটের মোট আসন সংখ্যা ১২০ এ পৌঁছায়। এরপর রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানান থালাপতি বিজয়।
রাজ্যপাল সমর্থনপত্র যাচাই-বাছাই শেষে নিশ্চিত হন যে বিজয়ের নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এরপর তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়।
শপথ গ্রহণের পর থালাপতি বিজয় বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তার সরকার কাজ করবে এবং উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক সম্প্রীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
অভিনয়জগতে দীর্ঘ জনপ্রিয়তার পর এবার রাজনীতিতেও নতুন অধ্যায় শুরু করলেন থালাপতি বিজয়। তার নেতৃত্বে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশ্ব থেকে আরো পড়ুন