মনোনয়নপ্রাপ্তদের কয়েকজন
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত তালিকায় দলের সিনিয়র ও তৃণমূল পর্যায়ের একাধিক নারী নেত্রী স্থান পেয়েছেন। মনোনয়নপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—সেলিমা রহমান, শিরিন সুলতানা, নিপুণ রায় চৌধুরী, নিলুফার চৌধুরী মনি, সুলতানা আহমেদ, শাকিলা ফারজানাসহ আরও অনেকে।
এছাড়াও তালিকায় রয়েছেন রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, হেলেন জেরিন খান, জীবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
দলীয় সূত্র জানায়, রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক ভূমিকা এবং বিভিন্ন পর্যায়ে সক্রিয়তার ভিত্তিতে প্রার্থীদের এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সংরক্ষিত নারী আসনের মাধ্যমে সংসদে নারীদের আরও সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই এই মনোনয়ন দেওয়া হয়েছে।
রাজনীতি থেকে আরো পড়ুন