বিশ্ব

ক্ষেপণাস্ত্র আতঙ্কে আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ ০৮:৩২

ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত সাময়িকভাবে তাদের সম্পূর্ণ আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) বাংলাদেশ সময় ভোরের দিকে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়।

সরকারি সূত্রে বলা হয়েছে, ফ্লাইট পরিচালনা, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় নিয়ে সব ধরনের উড়োজাহাজ চলাচল স্থগিত রাখা হয়েছে।

আমিরাতের সরকারি সংবাদমাধ্যম জানায়, দেশের আকাশপথ নিরাপদ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের জেরে পুরো অঞ্চলের বিমান চলাচলেই অস্থিরতা তৈরি হয়েছে। বিভিন্ন দেশ ইতোমধ্যে বিকল্প রুট ব্যবহার বা ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ব থেকে আরো পড়ুন