প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ ১২:৫৭
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছু আগে স্মৃতিসৌধে পৌঁছে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন। এ সময় শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
পরে স্পিকার স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানায়, স্পিকার ও ডেপুটি স্পিকার সকাল সাড়ে ১০টার আগেই সেখানে পৌঁছান এবং আনুষ্ঠানিকতা শেষে প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন