বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন বীরবিক্রম হাফিজ

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ ১২:৩৯

হাফিজ উদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার বেলা ১১টার পর সংসদের প্রথম অধিবেশন শুরু হলে স্পিকার পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ পদে একমাত্র প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতির দায়িত্বে থাকা খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে কেবল একটি মনোনয়নপত্র জমা পড়েছিল এবং সেটি ছিল হাফিজ উদ্দিন আহমদের নামে।

এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

বাংলাদেশ থেকে আরো পড়ুন