বিশ্ব

ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ ১২:২৯

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট বলেন, সংঘাত শুরু হওয়ার পর নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এদের মধ্যে প্রায় ৩০ হাজার নাগরিককে সহায়তা দিতে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছিল।

পররাষ্ট্র দপ্তর জানায়, নাগরিকদের সরিয়ে নিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থান থেকে দুই ডজনেরও বেশি বিশেষ চার্টার্ড ফ্লাইট পরিচালনা করা হয়েছে। পাশাপাশি অনেক মার্কিন নাগরিক বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করেও দেশে ফিরেছেন।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় যুক্তরাষ্ট্র এই সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় বলে জানা গেছে।

বিশ্ব থেকে আরো পড়ুন