অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ পাওয়া বাংলাদেশের চার রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যে নিযুক্ত এক হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার। তাদের সবাইকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর ঢাকায় বদলি করা হয়েছে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিকভাবে দায়িত্ব পালন করা রাষ্ট্রদূত এম মাহফুজুল হক, মো ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল আনসারী এবং মো নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাদের ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এ ছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার করা এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন