বিশ্ব

যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ ১৫:২৩

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাপ্রধান আব্দোলরহিম মৌসাভি নিহত হয়েছেন। দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি রোববার এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল দিকে পৃথক হামলায় তারা নিহত হন। এর আগে শনিবার সকাল ৯টার দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমন্বিতভাবে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।

একই দিনে দেশটির সামরিক কাঠামোর আরও দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিও নিহত হন। তারা হলেন ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌর এবং প্রতিরক্ষা উপদেষ্টা আলী শামখানি।

ক্রমাগত শীর্ষ সামরিক নেতৃত্ব হারানোয় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা। তেহরান ইতোমধ্যে হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে বলে জানিয়েছে।

বিশ্ব থেকে আরো পড়ুন