মোস্তাকুর রহমান
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার এ সংক্রান্ত সিদ্ধান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন গভর্নরের নিয়োগ কার্যকর করা হয়েছে।
নতুন গভর্নর মোস্তাকুর রহমান শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে। এ পরিবর্তনের মাধ্যমে দেশের কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী পর্যায়ে নতুন অধ্যায় শুরু হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অর্থনীতি থেকে আরো পড়ুন