আবির রায়হান: পবিত্র রমজান মাসের প্রথম দিনে দেশে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে এ কম্পন টের পান বিভিন্ন এলাকার মানুষ।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক এলাকায়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।
মাই আর্থকোয়েক অ্যালার্ট জানায়, উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে। সিলেট নগরীসহ আশপাশের এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পটির গভীরতা তুলনামূলক কম হওয়ায় আশপাশের এলাকায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন