তানিয়া বৃষ্টি
অভিনেত্রী তানিয়া বৃষ্টি মস্তিষ্কে টিউমারজনিত সমস্যায় আক্রান্ত হয়ে অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। ভালোবাসা দিবসের সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই এ তথ্য জানান। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি জানান, পরদিন তার মস্তিষ্কে অস্ত্রোপচার হবে।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বিষয়টি নিশ্চিত করে জানান, তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হন। চিকিৎসকদের পরামর্শে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

রবিবার বিকেলে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আপাতত তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এ সময় তার সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ জানানো হয়েছে, কারণ সুস্থতার জন্য পূর্ণ বিশ্রাম ও নিয়মিত চিকিৎসা অত্যন্ত প্রয়োজন।
পরিবার ও সহকর্মীরা জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি হলে তানিয়া বৃষ্টি নিজেই বিস্তারিত জানাবেন। সুস্থ হয়ে আবারও কাজে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন ঘনিষ্ঠজনরা।
বায়ন্ননিউজ২৪/আবির
বিনোদন থেকে আরো পড়ুন