বাংলাদেশ

দর্শনার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে পড়াশোনা নিষিদ্ধ

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৫:২৮

ঢাকাস্থ মার্কিন দূতাবাস

দর্শনার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটভিত্তিক শিক্ষাক্রমে ভর্তি হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

রোববার এক বার্তায় দূতাবাস জানায়, বি১ বা বি২ দর্শনার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো ডিগ্রি প্রোগ্রাম বা একাডেমিক ক্রেডিট প্রদানকারী কোর্সে ভর্তি হওয়া আইনত অনুমোদিত নয়।

বার্তায় আরও বলা হয়, অল্প সময়ের জন্য হলেও ভিসার অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে। তাই ভিসার শর্ত মেনে চলতে আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।

যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য নির্ধারিত শিক্ষার্থী ভিসা গ্রহণের পরামর্শও দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

বায়ান্ননিউজ২৪/আইরিন

বাংলাদেশ থেকে আরো পড়ুন