বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ, নিহত ২

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১২:৪৪

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই আলামত সংগ্রহে সিআইডির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতায় মরদেহের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিস্ফোরকজাতীয় কিছু তৈরির সময় এ দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছে সিআইডি। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

বায়ান্ননিউজ২৪/আইরিন

বাংলাদেশ থেকে আরো পড়ুন