ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে সদ্য অনুষ্ঠিত গণভোটের ফলাফলের গেজেটও প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের নাম সম্বলিত গেজেট প্রকাশ করা হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ এতে স্বাক্ষর করেন।

গেজেটে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২–এর অনুচ্ছেদ ৩৯ এর দফা (৪) অনুযায়ী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকা থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন বেসরকারি ফলাফল ঘোষণা করে। পরে সারাদেশ থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে শুক্রবার দুপুরের মধ্যে বিজয়ীদের চূড়ান্ত তালিকা সম্পন্ন করা হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
বায়ান্ননিউজ২৪/আসিফ
বাংলাদেশ থেকে আরো পড়ুন