বাংলাদেশ

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১২:২২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সুস্পষ্ট জয়ের প্রেক্ষাপটে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় এই অভিনন্দন জানান তিনি।

বার্তায় নরেন্দ্র মোদি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট জয়ের পথে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন। তিনি উল্লেখ করেন, এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে।

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি জানান, দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রয়েছে।

বায়ান্ননিউজ২৪/আইরিন

বাংলাদেশ থেকে আরো পড়ুন