রাজনীতি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বিএনপি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ০৩:০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাত ২টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে দলটি ১৫৩টি আসনে জয়লাভ করেছে, যা এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে বেশি।

জাতীয় সংসদের ৩০০টি সাধারণ আসনের মধ্যে সরকার গঠনের জন্য ন্যূনতম ১৫১টি আসনে বিজয় প্রয়োজন। এই হিসাব অনুযায়ী বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।

জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি। এর মধ্যে ৩০০টি সাধারণ আসনে সরাসরি ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বাকি ৫০টি সংরক্ষিত নারী আসন। সাধারণ আসনে জয়ী দলগুলোর প্রাপ্ত আসনের অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়ে থাকে।

এবারের নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর ৩ আসনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

যদি কোনো দল ১৫১টি আসনে জয়ী হতে না পারে, সে ক্ষেত্রে জোট গঠনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠার সুযোগ থাকে। তবে এবারের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি এককভাবেই সরকার গঠনের সাংবিধানিক শর্ত পূরণ করেছে।

চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পর নিশ্চিত হবে।

রাজনীতি থেকে আরো পড়ুন