ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তার বিজয়ের তথ্য জানানো হয়। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা তখনও পাওয়া যায়নি।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। একই সঙ্গে অনুষ্ঠিত হয় জাতীয় গণভোট।
ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা প্রক্রিয়া শুরু হয়েছে। ধাপে ধাপে বেসরকারি ফলাফল প্রকাশ করা হচ্ছে। সংশ্লিষ্ট আসনগুলোর চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নিশ্চিত হবে।
বায়ান্ননিউজ২৪/আসিফ
রাজনীতি থেকে আরো পড়ুন