বিজ্ঞান ও প্রযুক্তি

আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের উদ্যোগে অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত

প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৬ ০১:৪২

আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের উদ্যোগে সোমবার  “Powering the Future Tech with Tesla Engineer” শীর্ষক একটি অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। ওয়েবিনারে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ওয়েবিনারের গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান Tesla-এর স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের সম্মানিত ডিরেক্টর মি. মানস কান্তি দে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে মি. মানস কান্তি দে বলেন, হাই টেক ও গ্লোবাল প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করতে হলে শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও যোগ্যতা নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী গড়ে তুলতে হবে। তিনি এআই, ডাটা সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংসহ ভবিষ্যৎ প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরে কী ধরনের স্কিলস ও বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন সে বিষয়ে স্পষ্ট ধারণা তুলে ধরেন।

এছাড়াও বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে এআই ভিত্তিক বিভিন্ন সেক্টর এবং কর্মক্ষেত্রে জনবল নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর কাজের ধরন, সুযোগ ও চাহিদা নিয়ে তথ্য উপাত্তসহ বিস্তারিত আলোচনা করা হয়।

প্রেজেন্টেশন পর্ব শেষে ওয়েবিনারে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং মি. মানস কান্তি দে সেগুলোর বাস্তবভিত্তিক ও দিকনির্দেশনামূলক উত্তর প্রদান করেন।

আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের ওয়েবিনার ও প্রশিক্ষণমূলক আয়োজন অব্যাহত থাকবে।

বায়ান্ননিউজ২৪/জসিম

বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আরো পড়ুন