আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের উদ্যোগে অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত
আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের উদ্যোগে সোমবার “Powering the Future Tech with Tesla Engineer” শীর্ষক একটি অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। ওয়েবিনারে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ওয়েবিনারের গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান Tesla-এর স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের সম্মানিত ডিরেক্টর মি. মানস কান্তি দে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে মি. মানস কান্তি দে বলেন, হাই টেক ও গ্লোবাল প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করতে হলে শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও যোগ্যতা নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী গড়ে তুলতে হবে। তিনি এআই, ডাটা সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংসহ ভবিষ্যৎ প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরে কী ধরনের স্কিলস ও বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন সে বিষয়ে স্পষ্ট ধারণা তুলে ধরেন।
এছাড়াও বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে এআই ভিত্তিক বিভিন্ন সেক্টর এবং কর্মক্ষেত্রে জনবল নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর কাজের ধরন, সুযোগ ও চাহিদা নিয়ে তথ্য উপাত্তসহ বিস্তারিত আলোচনা করা হয়।
প্রেজেন্টেশন পর্ব শেষে ওয়েবিনারে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং মি. মানস কান্তি দে সেগুলোর বাস্তবভিত্তিক ও দিকনির্দেশনামূলক উত্তর প্রদান করেন।
আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের ওয়েবিনার ও প্রশিক্ষণমূলক আয়োজন অব্যাহত থাকবে।
বায়ান্ননিউজ২৪/জসিম
আইটি ল্যাব সলিউশন্স লি.