আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আগে চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ওয়াশিংটন। ওমানের রাজধানী মাস্কাটে সম্ভাব্য সংলাপকে সামনে রেখে এ প্রেক্ষাপটে ইরানের সামনে পাঁচটি বড় শর্ত তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র ইরানের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছে। এর মধ্যে রয়েছে ইরানের সমৃদ্ধকৃত প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম অন্য দেশে স্থানান্তর, পারমাণবিক অবকাঠামো ধ্বংস, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিষ্ক্রিয় করা এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি বন্ধ করা। পাশাপাশি সিরিয়া ইয়েমেন ইরাক ও লেবাননে ইরানঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধের কথাও বলা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত শর্ত ইরানের জন্য সবচেয়ে কঠিন হতে পারে। কারণ এসব ক্ষেপণাস্ত্রকে দেশটির মূল প্রতিরক্ষা শক্তির অংশ হিসেবে বিবেচনা করা হয়।
রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, ইরান যদি এসব শর্ত প্রত্যাখ্যান করে তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা আরও বাড়তে পারে এবং পরিস্থিতি নতুন করে সংঘাতের দিকে গড়াতে পারে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আ ।
বিশ্ব থেকে আরো পড়ুন