রাজনীতি

জামায়াত প্রার্থী মৃত্যুর ঘটনায় শেরপুর–৩ আসনের ভোট স্থগিত

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ১২:২৮

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি।

বুধবার ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করে জানায়, নির্বাচন আইন অনুযায়ী প্রার্থীর মৃত্যুর কারণে সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে নতুন করে তফসিল ঘোষণা করা হবে।

ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর উপধারা অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে ওই আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত বা বাতিল করার বিধান রয়েছে।

নিহত নুরুজ্জামান বাদল শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বায়ান্ননিউজ২৪/আইরিন

রাজনীতি থেকে আরো পড়ুন