প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ০২:৩৯
আটককৃত ছরোয়ার আলম
বায়ান্ননিউজ২৪ ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট 'হ্যাকের' অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরোয়ার আলমকে আটকের তথ্য দিয়েছে পুলিশ।
এর আগে মঙ্গলবার বিকালে বঙ্গভবনে গিয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল এ বিষয়ে অভিযোগ দেয়।
ঢাকা মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, জামায়াতের অভিযোগের ভিত্তিতে রাতে মতিঝিল এলাকা থেকে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরোয়ারকে আটক করা হয়। তাক ধরতে রাতে রাজারবাগ পুলিশ লাইনের সরকারি স্থাপনায় অভিযান চালায় ঢাকা মহানগর ডিবি বলে জানান তিনি।
এর আগে বঙ্গভবন থেকে বের হয়ে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, বঙ্গভবনের একটি সরকারি ইমেইল ব্যবহার করে জামায়াত আমিরের এক্স একাউন্টটি হ্যাক করা হয়। এ বিষয়ে তারা বঙ্গভবনে অভিযোগ দিয়েছেন, বঙ্গভবন থেকে বিষয়টি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন