বক্তব্য রাখছেন মির্জা ফখরুল
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের জন্য গঠিত ঐকমত্য কমিশন বিএনপির সঙ্গে বেইমানি করেছে।
মির্জা ফখরুল বলেন, “ঐকমত্য কমিশন অনেক বিষয়ে বেইমানি করেছে। আমরা যা চাইনি তা সংস্কারে যুক্ত করা হয়েছে। তারপরও আমরা অনেক কিছু মেনে নিয়েছি। একটি পক্ষ বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে অপপ্রচার করছে। অথচ, ২০২২ সালে আমরাই সর্বপ্রথম সংস্কার প্রস্তাব দিয়েছি। সব দলের সঙ্গে আলোচনা করে আমাদের নেতা এ সংক্রান্ত ৩১ দফা প্রস্তাব দিয়েছিলেন। আমরা বলবো, সংস্কার বিএনপির সন্তান।”
তিনি আরও বলেন, “যারা অতীতে বাংলাদেশকে মেনে নেয়নি তারা এখন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ধর্মের নামে ভোট চেয়ে মুনাফেকি করছে। আমাদের বলার আছে—সিদা পথে রাজনীতি করুন, ধর্মের নামে বিশৃঙ্খলা করবেন না। যারা দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়ার দাবি করছে, তাহলে নামাজ-রোজার প্রয়োজন কী?”
বিএনপি মহাসচিব যোগ করেন, “যাদের তিনটি ভোট নেই তারা নির্বাচন প্রতিহতের নানা হুমকি দিচ্ছে। এবারের ভোটে প্রমাণ হবে দেশ গণতান্ত্রিক ধারায় যাবে নাকি উগ্রবাদীদের হাতে যাবে।”
তিনি দেশের স্বাধীন ভূখণ্ডকে জাতীয় পরিচয়ের সঙ্গে সংযুক্ত করার জন্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, “তিনি আমাদের জাতীয়তার পরিচিতি দিয়েছেন। আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। কয়েক দিন আগে আমরা নেত্রীকে হারিয়েছি; তাদের জানাজায় সমগ্র বাংলাদেশ অংশ নিয়েছে। তাদের অনুসরণ করলে আমাদের অনন্যত্ব প্রকাশ পায়।”
বায়ান্ননিউজ২৪/সৈকত
রাজনীতি থেকে আরো পড়ুন