বিশ্ব

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প

প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬ ১৪:৫৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে তিনি এই ঘোষণা দেন। পোস্টে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন।

 

ট্রাম্পের এই ঘোষণাকে ঘিরে লাতিন আমেরিকার রাজনীতিতে তীব্র আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই পোস্টে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতির সরাসরি উল্লেখ না থাকলেও, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সঙ্গে মিলিয়ে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

 

এর আগে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। দেশটির তেল সম্পদ, সরকারবিরোধী অবস্থান এবং কূটনৈতিক বিরোধের কারণে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে টানাপোড়েন চলছে। ট্রাম্পের ঘোষণাকে সেই উত্তেজনারই নতুন প্রকাশ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

 

ভেনেজুয়েলার ভেতরেও এই ঘোষণার প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছে। কেউ কেউ একে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন নাটকীয় মোড় বলে মন্তব্য করছেন।

 

ট্রাম্পের এই ঘোষণার পর এখন ভেনেজুয়েলা সংকট কোন দিকে গড়ায়, সে দিকেই তাকিয়ে আছে বিশ্ব রাজনীতি।

বায়ান্ননিউজ২৪/নিউজরুম এডিটর 

বিশ্ব থেকে আরো পড়ুন