প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫ ০২:৪২
তারেক রহমান ও বাকি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। ১২৫টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে বগুড়া-৬ (সদর) আসনে দলটি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে আবদুল্লাহ আল ওয়াকিকে। এ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়া জামায়াতে ইসলামী শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলও নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া বাসদ ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও ভোটের মাঠে রয়েছেন। এভাবে বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সদস্যসচিব আখতার হোসেন সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল ওয়াকিসহ অন্যান্য প্রার্থীর নাম ঘোষণা করেন।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আবদুল্লাহ আল ওয়াকি বলেন, “এটি নিঃসন্দেহে আনন্দের খবর। আজ থেকেই প্রচারণায় নামব। আশা করি, দলমত নির্বিশেষে সবার সহযোগিতা ও ভোট পাব।” তিনি আরও জানান, ২০০৮ সালে বিকল্প ধারা থেকে বগুড়া-৬ আসনে নির্বাচন করেছিলেন, এবার এনসিপির একজন কর্মী হিসেবে ভোটের মাঠে নামছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বগুড়া-৬ আসনে সব নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এবার তার স্থলে ছেলে তারেক রহমান প্রার্থী হয়েছেন এবং দলীয় নেতাকর্মীরা তাকে বিজয়ী করতে প্রচারণা চালাচ্ছেন।
বায়ান্ননিউজ২৪/আবির
বাংলাদেশ থেকে আরো পড়ুন