প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ ১৮:২৬
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জোটের ঘোষণা দেন।
বায়ান্ননিউজ২৪ ডেস্ক :
তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে একটি রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। দল তিনটি হলো এনসিপি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন।
জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং দেশকে পুরোনো রাজনীতির পথে যেতে না দেওয়ার অঙ্গীকার নিয়ে এই জোটের ঘোষণা দেওয়া হয়।
আজ রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। এ সময় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন