অনুষ্ঠানে শিক্ষক, প্রযুক্তিবিদ, সংগঠক, ব্যবসায়ী, সাংবাদিক, লেখক ও সমাজকর্মীসহ নানা ক্ষেত্রের গুণীজনের মনোমুগ্ধকর সমাবেশ ঘটে।
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ ০৪:০৬
কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুরু হয়
আনন্দোল্লাসে আনন্দমুখর পরিবেশে সিলেটের স্বনামধন্য সফটওয়্যার প্রতিষ্ঠান আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড উদযাপন করেছে তাদের গৌরবময় ১৪তম বর্ষপূর্তি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর), সিলেট শহরের ধোপাদিঘীরপাড়স্থ হেড অফিস প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই উৎসব প্রযুক্তিপ্রেমী, শিক্ষাবিদ ও বিভিন্ন পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে শিক্ষক, প্রযুক্তিবিদ, সংগঠক, ব্যবসায়ী, সাংবাদিক, লেখক ও সমাজকর্মীসহ নানা ক্ষেত্রের গুণীজনের মনোমুগ্ধকর সমাবেশ ঘটে। উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, অর্থ পরিচালক, অন্যান্য পরিচালকসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. হিমাদ্রী শেখর রায়; শাবিপ্রবির আইআইসিটির সহযোগী অধ্যাপক ড. আহসান হাবিব; মঈন উদ্দীন আদর্শ মহিলা কলেজের সহযোগী অধ্যাপক পার্থ সারথী নাগ; মেট্রোপলিটন ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফুয়াদ আহমেদ; আরটিএম আল-কবীর কারিগরি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ আব্দুল আউয়াল আনসারী; এনইইউবি (সি এস ই)-এর প্রভাষক রাজর্ষি প্রাজ্জ্বল তালুকদার; টেকনেক্সট লিমিটেডের সিইও সৈয়দ রেজওয়ানুল হক রুবেল এবং জার্নিমেকার জবস-এর সিইও প্রতিম পুরকায়স্থ।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উত্তম কৃষ্ণ মহারত্ন, পল্লব তালুকদার এবং অভিমূন্য ভট্টাচার্য। এছাড়া বিভিন্ন আইটি প্রতিষ্ঠান, ব্যাংক, শিক্ষা, চিকিৎসা, প্রকৌশল ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বহু শুভাকাঙ্ক্ষী এবং প্রতিষ্ঠানের প্রাক্তন প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেবরাজ চৌধুরী, এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও সংগঠক নিরঞ্জন দে। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ কেক কেটে ১৪তম বর্ষপূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বক্তব্যে চেয়ারম্যান নিরঞ্জন দে বলেন, “আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে প্রযুক্তির অগ্রযাত্রায় এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি। শত প্রতিকূলতার মাঝেও আমরা আমাদের লক্ষ্য থেকে কখনো সরে যাইনি, ভবিষ্যতেও তা অটুট থাকবে। আইটি সেক্টরে সকল পর্যায়ে সেবা প্রদানের পাশাপাশি দক্ষ জনবল গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
ব্যবস্থাপনা পরিচালক দেবরাজ চৌধুরী বলেন, “১৪তম বর্ষপূর্তি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি আমাদের অতীত সফলতার প্রতিচ্ছবি এবং ভবিষ্যৎ সম্ভাবনার অনুপ্রেরণা। গ্রাহক, অংশীদার এবং কর্মকর্তা–কর্মচারীদের দৃঢ় আস্থা ও সহযোগিতায় আমাদের পথচলা অব্যাহত থাকবে।”
দিনব্যাপী আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান শেষে অভ্যন্তরীণ খেলাধুলার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
বাংলাদেশ থেকে আরো পড়ুন