বাংলাদেশ

ভয়ংকারভাবে ছড়াচ্ছে হাম

দেশে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১২৮২ শিশু

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ ০২:০২

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮২ শিশু।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৮০ জন এবং নিশ্চিত মৃত্যু হয়েছে ২ জনের, যারা ঢাকা বিভাগের বাসিন্দা।

সার্বিক পরিস্থিতি

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে মোট ৫ হাজার ৯৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পরীক্ষায় ১ হাজার ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

একই সময়ে হাম সন্দেহে মোট ১১৮ শিশুর মৃত্যু হয়েছে, তবে নিশ্চিতভাবে হামে মারা গেছে ২০ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে

আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এখানে মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৫২ শিশু, যার মধ্যে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে ৬১১ জন।

বাড়ছে উদ্বেগ

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে শিশু রোগীর চাপ বেড়ে গেছে এবং অনেক জায়গায় আলাদা ব্যবস্থাও নিতে হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি দ্রুত টিকাদানের আওতায় শিশুদের নিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বাংলাদেশ থেকে আরো পড়ুন