সাহিত্য

শহীদ সাদীর কবিতা ‘আলোর পসরা’

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ ০৪:০১

কবি শহীদ সাদি

আলোর পসরা

নিভে যাক রাত!
নিভে যাক রাত!
আলোর পসরা লয়ে
হেঁকে হেঁকে যায়;
বিবেকের কালো হাত।

বিশুদ্ধ হওয়ার
প্রাচীন মেধায়
কিনছে সকলে যুদ্ধ…

অনাথাপিন্দিকারা হারিয়ে যায়:
টিকে থাকে শুধু বুদ্ধ।

যে আলো কখনো পুরোপুরি 
কাটাতে পারেনা অন্ধকার
তার ব্যর্থতা কীভাবে বলি?
বোবা কোকিলের আয়তন বাড়ানো উদর
আচমকা সংকুচিত হলে
ভোরের বাতাসে মুখ আচমন করে
সস্মিত সংগীত ধরে দোয়েল দম্পতি!

 

সাহিত্য থেকে আরো পড়ুন