বাংলাদেশ

জেট ফুয়েলের দাম এক লাফে প্রায় ৮০% বৃদ্ধি করছে সরকার

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ ১৪:৪৪

দেশে বিমান চলাচলের জ্বালানি জেট ফুয়েলের দাম বড় পরিসরে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি), পদ্মা অয়েলসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি প্রায় ৮৯ টাকা ৮৮ পয়সা বৃদ্ধি পেয়েছে, যা প্রায় ৮০ শতাংশ বেশি।

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। প্রতি লিটার জ্বালানির মূল্য ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে, যা প্রায় ৭৯ শতাংশ বৃদ্ধি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন মূল্য মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে কার্যকর হবে। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপনও জারি করা হতে পারে।

জেট ফুয়েলের দাম বৃদ্ধির ফলে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ থেকে আরো পড়ুন