বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ ১৩:২৮

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ । ফাইল ছবি ।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের জন্য দেওয়া ইনডেমনিটি গ্রহণের বিষয়টিও আলোচনায় রয়েছে। পাশাপাশি আগের সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্তগুলোও পুনর্বিবেচনা করা হবে। সব বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

এদিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বিষয়ে বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এর আগে গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংবিধান অনুযায়ী, সংসদের ৩০ কার্যদিবসের মধ্যেই এসব অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন