প্রতীকী ছবি
বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০টি রোজা পূর্ণ হবে। ফলে দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে আগামী শনিবার (২১ মার্চ)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।
কমিটি জানায়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কোথাও শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি। এ কারণে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে।
এর ফলে সারা দেশে ধর্মপ্রাণ মুসল্লিরা শনিবার ঈদের নামাজ আদায় ও উৎসব উদ্যাপন করবেন। প্রতি আরবি মাসের ২৯ তারিখে জাতীয় চাঁদ দেখা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়ে থাকে এবং দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মাস শুরুর ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ থেকে আরো পড়ুন