ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতির উপস্থিতিতে স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ গ্রহণ করেন।
এর আগে সংসদের অধিবেশনে খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। স্পিকার পদে একমাত্র প্রার্থী হওয়ায় হাফিজ উদ্দিন আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার নাম প্রস্তাব করেন বরগুনা ২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম এবং সমর্থন করেন খুলনা ৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম।
অন্যদিকে নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন। তার নাম প্রস্তাব করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সমর্থন করেন লক্ষ্মীপুর ৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন মিজান। কণ্ঠভোটে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন