বাংলাদেশ

বিভাগীয় শহরে অকটেন-পেট্রোল সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ ১৩:৩৩

চলমান পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোল সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন।

বুধবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনগণের চাহিদা বিবেচনায় জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে যেখানে অকটেন ও পেট্রোল বিক্রির গড় হার ২৫ শতাংশ কমিয়ে সরবরাহ করা হচ্ছিল, তা এখন কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। ফলে ফিলিং স্টেশনগুলোতে আগের তুলনায় বেশি জ্বালানি সরবরাহ করা হবে।

বিপিসি জানিয়েছে, সংশোধিত বরাদ্দ অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে তাদের অধীনস্থ বিপণন কোম্পানির ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ থেকে আরো পড়ুন