রাজনীতি

শত কোটি টাকার অবৈধ সম্পদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ ০৫:৩৯

আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।

মঙ্গলবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো এক নির্দেশনায় তার অ্যাকাউন্টসংক্রান্ত নথিপত্র জমা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার আওতায় এই তথ্য তলব করা হয়েছে।

নির্দেশনায় তার হিসাব খোলার ফরম, কেওয়াইসি নথি এবং লেনদেনের পূর্ণ বিবরণী তিন কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

এর আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়ে দুর্নীতি দমন কমিশনে। সংস্থাটি অভিযোগগুলো যাচাই করছে বলে জানা গেছে।

২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনায় আসেন আসিফ মাহমুদ। পরে তিনি অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট মহলের মতে, আর্থিক লেনদেন পর্যালোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।

রাজনীতি থেকে আরো পড়ুন