বাংলাদেশ

গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৩:২০

প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক গ্রহণ করছেন জনপ্রিয় অভিনেত্রী ববিতা

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক ২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি গুণীজনদের হাতে এ পদক তুলে দেন।

জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়। এবারের তালিকায় স্থান পেয়েছেন চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু মরণোত্তর, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ।

এ ছাড়া সংগীত দল হিসেবে ব্যান্ড ওয়ারফেজকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজন ও পদকপ্রাপ্তদের স্বজনরা উপস্থিত ছিলেন।

একুশে পদক ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশের শিল্প, সাহিত্য, শিক্ষা, গবেষণা ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

বাংলাদেশ থেকে আরো পড়ুন